মোঃমোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: প্রতিশ্রুতি, বিনিয়াগ ও সেবা দান দ্বারা, সম্ভব হবে যক্ষা মুক্ত বাংলাদশ গড়া এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুরহাট সিভিল সার্জন অফিস হতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী ও ব্র্যাক জয়পুরহাট এর সহায়তায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে যক্ষা বিষয়ক এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সেখানে সিভিল সার্জন ডাঃ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ ফয়সাল, স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের সাবেক পরিচালক ডাঃ হাবিবুল আহসান তালুকদার, বিএমএ জয়পুরহাট জেলা সভাপতি ডাঃ এস এম আবুল কালাম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, আরএম ও ডাঃ শহীদ হোসাইন, বক্ষব্যধি কনসালটেন্ট ডাঃ আমানুল্লাহ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সোহরাব হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডাঃ এস এম আব্দুল মইন।
সভায় জয়পুরহাট জেলার সকল উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওডিসি, জয়পুরহাট জেলা কারাগারের চিকিৎসক, জেলার বিভিন্ন ক্লিনিকের গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন।
টিবি প্রোগ্রামার জয়পুরহাট জেলার অগ্রগতি বিষয় প্রাথমিক প্রেজেন্টেশন করেন, ডিএসএমও ডাঃ বিজন সরকার, সিভিল সার্জন অফিস এবং ব্র্যাকের পক্ষ থেকে ব্র্যাকের টিবি কন্ট্রোল কর্মসূচীর কার্যক্রমের উপর প্রেজেন্টেশন করেন ব্র্যাকের টিবি কট্রাল প্রেজেন্টেশন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনুর রহমান।