তমালিকা মল্লিক প্রতিবেদকঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ রোজ সোমবার সকাল ১১.০০ টায় স্বদেশ সভাকক্ষ, কাটিয়া, সাতক্ষীরাতে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এরসহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগগ্রহণের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ুপরিবর্তনের বিরূপ প্রভাব, স্থানীয় অভিযোজন কৌশল, দুর্যোগসহনশীলতা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনাকরা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হামিদ। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধবচন্দ্র দত্ত , আবুল কালাম আজাদ, শেখ আফজাল হোসেন, জোৎস্না দত্ত, একোব্বর হোসেন, আমিনা বিলকিস ময়না, নিত্যানন্দ সরকার সহআরো অনেকে। তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলেঘূর্ণিঝড়, লবণাক্ততার বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিতে নেতিবাচক প্রভাবেরবিষয়গুলো তুলে ধরেন। ফোরামের আলোচনায় জলবায়ু সহনশীলঅবকাঠামো নির্মাণ, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, বনায়ন বৃদ্ধি, সুপেয় পানিরসংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনাবাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের সবচেয়ে জলবায়ুপরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জেলা। তাই স্থানীয় জনগণের অংশগ্রহণনিশ্চিত করে দীর্ঘমেয়াদী অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে হবে।” তারা আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবথেকে মুক্তি পেতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিকরা প্রয়োজন।
অংশগ্রহণকারীরা সরকারের জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়েসচেতনতা বাড়ানোর সুপারিশ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমেরঅগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা হবেএবং সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়নকরা হবে। এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিতপরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরীভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।