তমালিকা মল্লিক প্রতিবেদকঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ টায় উদয়ন বাংলাদেশ সভাকক্ষেবেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং বাগেরহাটজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয়সভায় বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিভিন্নদাবি তুলে ধরা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তাথেকে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশদআলোচনা হয়।
এই অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতিমুখার্জী রবীন্দ্র নাথ । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদকমোঃ আসাদুজ্জামান শেখ, সহ-সভাপতি কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম মনির, আজাদুল হক, সৈয়দ শওকতহোসেন, ইসরাত জাহান, আলী আকবর টুটুল, এম এ সালাম শেখ, এসকে হাছিব, শেখ আজমল হোসেন, মিসেস মিতা প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনেরক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা বিশেষ করে সমুদ্রের পানির স্তরবৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরম আবহাওয়ার কারণেকৃষি ও জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। এ পরিস্থিতিমোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয়জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন।তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণকরতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানিরব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতাবৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপগ্রহণ করতে হবে।
এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ুঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা জোরদিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়েএকটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্যএকটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়।
সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করাহয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকাররক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।