জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের শীতবস্ত্র বিতরণ

মো:মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৭তম  জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা  সভা শেষে জেলা যুবদলের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।এর আগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান,  জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভি আহমেদ, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *