হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : জেএসএফ-বাংলাদেশ-এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্র -এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি ২০ দফা দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে ।
দাবিগুলো হলো: ১. জাতীয় সংসদে ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা। ২. নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু। ৩. নিউইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) চালু করা, যা ইতিমধ্যে ব্রিটেনে চালু হয়েছে। ৪. নিউইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদান করার ব্যবস্থা করা। ৫. দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা, বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা। ৬. ঢাকাস্থ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা। ৭. দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা। ৮. বাংলাদেশের অফিস-আদালতে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করা ও প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা। ৯. প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির লক্ষ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করাসহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ১০. বাংলাদেশ সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। ১১. বাংলাদেশে প্রবাসীদের ঘর-বাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা। ১২. কনস্যুলেট সেবা বৃদ্ধি করে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, মৃত্যুসনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের মতো কাজগুলো সহজ করা এবং ১৩. যেকোনো প্রবাসী বাংলাদেশির মরদেহ বিনা খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করা। ১৪.পেনশন ব্যবস্থা চালু করতে হবে। ১৫.বিদেশে কর্মসংস্থানের ব্যয় কমিয়ে দালাল ও সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
১৬.আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ১৭.দেশে ও বিদেশে প্রবাসীদের জীবন, সম্পদ, এয়ারপোর্টে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১৮.দুর্ঘটনা, মৃত্যু ও মানবিক সংকট মোকাবিলায় শক্তিশালী প্রবাসী কল্যাণ ও জরুরি সহায়তা তহবিল গঠন করতে হবে।
১৯.প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদে ১০টি আসন এবং একজন মন্ত্রীর প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে. ২০.প্রবাসী রেমিট্যান্সে প্রণোদনা কমানোর প্রতিবাদ এবং প্রণোদনা ৫% করার দাবি।