জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন রবিবার, ১৩ই এপ্রিল বাংলাদেশে যাচেছন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ জাতীয় সম্মিলিত ফোরামের (জেএস এফ) বাংলাদেশ এর সংগঠক নিউইয়র্ক প্রবাসী হাজী আনোয়ার হোসেন লিটন সুদীর্ঘ সতেরো বছর পর স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন।

তিনি রবিবার, ১৩ই এপ্রিল বিকালে জেএফকে থেকে বাংলাদেশ এর ঊদেশ‍্য নিউইয়র্কে ত‍্যাগ করবেন বলে কালের সংবাদ প্রতিনিধিকে এ বিষয়ে তার প্রবাসী বন্ধু মহল ও পারিবারিক সূত্রে নিশ্চিত করেছেন।

তিনি আগামী ১৪ই এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশে পৌছাবেন বলে জানা গেছে । দেশে পৌছার পর তিনি তার অতীতের সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, রাজনৈতিক শুভানুধ্যায়ীদের, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এবং জেএসডি সাবেক নেতৃবৃন্দের প্রতিষ্ঠাতা দাদা সিরাজুল আলম খানের অনুসারীদের সাথ আলোচনা ও মতবিনিময় করবেন বলে জানা গেছে ।তিনি ১৯৯২ সালের অক্টোবরে নিউইয়র্ক প্রবাসী হওয়ার পর সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির আন্দোলন সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ।

তিনি প্রবাসে বৃহত্তর নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতাদের অন‍্যতম, জাতীয় সমাজতান্ত্রিক দন (জেএসডি ) কেন্দ্রীয় কমিটির সাবেক প্রবাস বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র এর সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন ।বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দল করচেছন না ।তবে বিভিন্ন সামাজিক, ও কমিউনিটির সাথে নিয়মিত কাজ করছেন এবং ক্রীড়ামোদী, বহু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ।তিনি ২৭ মে ২০২৫, মংগলবার নিউইয়র্কে ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *