মোঃ সহিদুল ইসলাম (মুকুল),কুষ্টিয়াঃ পঁচিশে ফেব্রুয়ারি বিএনপি সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব সদর উদ্দিন খান, সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ সভাপতি ডাক্তার আমিনুল হক রতন, অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক হাসানুর আসগার হাসু, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় লড়তে প্রস্তুত। তাহারা আরো বলেন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারিনি এখনও তারা বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য সন্ত্রাসবাদ করে যাওয়ার চেষ্টায় আছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপকর্মের প্রতিবাদ করে যাচ্ছি এবং দেশকে সঠিক পথে পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সর্বসময় সজাগ আছে ও মাঠে থাকবে।