জেল হত্যা দিবসে ইউএস আওয়ামী লীগ দক্ষিণ

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ( দ ) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন । ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের নাম নিশানা মুছে ফেলার জন্য কারাগারের মত নিরাপদ স্থানে এই জঘন্য হত্যাকান্ড ঘটানো হয়।

আজও বাংলাদেশে সেই একই শক্তি , একই উদ্দেশে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের কণ্ঠকে চেঁপে ধরেছে |

তাই আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী ইউনূসের অবৈধ , অনির্বাচিত সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি এবং নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনি |
এই হোক এবারের জেল হত্যা দিবসের অঙ্গীকার |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *