মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মো.আনোয়ারুল আজিম আখন্দ বলেছেন,জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই।
বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। একটি ভালো বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুবাসিত করতে হলে জ্ঞানার্জন করতে হবে। আর জ্ঞানার্জন করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। পৃথিবীর যাবতীয় জ্ঞানের কথা যেন বইয়ের মাঝে লুকিয়ে আছে। তাই জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হলে বই পড়তেই হবে। নিজেকে জানতে হলে, পৃথিবীকে জানতে হলে বই পড়ার বিকল্প নেই।
তিনি বলেন,সুশিক্ষায় শিক্ষিত হতে হলে মানুষকে বই পড়তে হবে। একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষ তার জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে পারে। কারণ প্রকৃত শিক্ষা অর্জিত হয় বই পড়ার মাধ্যমে। বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান আহরণের পাশাপাশি তার চিন্তাশক্তি, যুক্তি, বুদ্ধির জাগরণ ঘটে, যা একজন স্বশিক্ষিত মানুষের জন্য অপরিহার্য। বই পড়ার মাধ্যমে মানুষ জ্ঞানের রাজ্যের সঙ্গে পরিচিত হয়। রোববার (১৩ এপ্রিল) বরেন্দ্র সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী তাঁর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মো.আনোয়ারুল আজিম আখন্দ এর হাতে তুলে দেন এবং সেই মুহূর্তে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কবি মোহাম্মদ আককাস আলী বলেন,ভিসি স্যার সাদা মনের এবং সাহিত্য প্রেমি মানুষ। শত ব্যস্ততার মধ্যেও তিনি কবির সাথে সময় দিয়েছেন হাস্য উজ্জ্বল মুখে কথা বলেছেন।