মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ. জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় গলায় ফাঁস ও পিছনে হাত বাধা অবস্থায় ধান ক্ষেত থেকে আরাফাত হোসেন (১৮) নামের এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
রবিবার(১০ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর উত্তর মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ঐ ভ্যানচালক পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়নের ইটা বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে ।
স্থানীয় ইউপি সদস্য গৌরচন্দ্র জানান, সকালে মোলান গ্রামের জনৈক কৃষক মাঠে ধান ক্ষেত দেখতে যায়। এসময় সে তার জমিতে হাত বাধা অবস্হায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে খবর পেয়ে আমি বিষয়ট পাঁচবিবি থানায় জানাই।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েক জনের ধারনা ভ্যান ছিনতায়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী বলেন,সঠিক ঘটনা উদঘাটনের জন্য বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে৷