জয়পুরহাটে আন্দোলনে নিহত বিশালের মরদেহ কবর থেকে উত্তোলন

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিশাল। নজিবুল সরকার বিশালের বাবা বাদী হয়ে একটি থানায় মামলা করলে ২ মাস ১৪দিন পর লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
নিহত বিশাল পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের রতনপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে।
আদালতের নির্দেশে (১৭অক্টোবর) সকাল ১০ টায় এ উপজেলার রতনপুর গ্রামে বিশালের পরিবারের সমত্তিক্রমে  ও জেলা এক্সজিকিউটিভ ম্যাজিস্টেট উজ্জল বাঁইন এর উপস্থিতিতে শহীদ বিশালের লাশ উত্তোলন করা হয়।
বিশালের বাবা বলেন সঠিক তদন্তের স্বার্থে আমার ছেলের লাশ উত্তোলনে সমত্তি প্রদান করি আমার ছেলের যেনো সঠিক বিচার পাই।
প্রশাসনের পক্ষে থেকে জানানো হয় যে বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা বিশালের লাশ উত্তোলন করছি যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ আবার হস্তান্তর করা হবে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *