মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগর আহবায়কসহ ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ছাত্রলীগ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়টা নিশ্চিত করেছেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
গ্রেফতারকৃরা হলেন যারা , উপজলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান (৩২), একই ইউনিয়নের মাত্রাই গ্রামের হেলাল উদ্দিন (২৮), মাসুদ রানা (২৫), রিফাত হোসেন (১৮), শওকত হাবীব (৩০), আতিকুর রহমান আতিক (৩০), বায়জিদ (২০) এবং মদনাহার গ্রামের সবুজ সরকার।
ওসি ওয়াসিম আল বারী জানান, মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় যুবকদের নিয়ে জুয়ার আসর চালিয়ে আসছেন। এতে করে বিভিন্ন পরিবার তাদের ছেলেদেরকে নিয়ে আতঙ্কে আছেন। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামের ছাত্রলীগ নেতার পুকুর পাড়ে একটি টিনের ঘরে জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আসর থেকে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আতিকুর রহমানসহ ৯জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। জুয়া খেলার সময় জুয়ার আসবাবপত্র ও দেড় হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।