জয়পুরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলকারী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ, হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ক্ষেতলাল নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, উপজেলা পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া সরদার, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, উপজেলা পরিষদের সিএ এসএম শওকত।
আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল আলম।
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রওনক মাহমুদ, বগুড়া জেলার সভাপতি রাকিব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুজার গাফফার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার আহমেদ, সাকিব হাসান।কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাজ মাহমুদ সিয়াম, ইফাত জাহান।
এসময় পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোমিন, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন কালাই উপজেলার সভাপতি রনি আকন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *