জয়পুরহাটে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সানাহাটি মোড় এলাকা থেকে ৩.৫ কেজি গাঁজাসহ আরিফুল নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব- ৫।
শুক্রবার(২৯ডিসেম্বর)গভীর রাতে পাঁচবিবি   উপজেলার সানাহাটি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার(৩০ডিসেম্বর)সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক।
গ্রেফতারকৃত আসামী হলেন যে,পাঁচবিবি উপজেলার চকশিমুলিয়া গ্রামের নাছির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮)
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক মেজর শেখ সাদিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩.৫ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আরিফুল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রান্তে খুচরাওপাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে- ২০১৮ অনুযায়ী পাঁচবিবি  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *