জয়পুরহাটে চিনিকলে ৬০তম  আখ মাড়াই  উদ্ভোধন

মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: ৩০ ডিসেম্বর ২২ দেশের  বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে  ডোঙ্গায় আখ নিক্ষেপ  করে  এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন চিনি শিল্প করপোরেশনে পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।

এর আগে চিনিকল চত্ত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এসময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম,  জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ  আখলাছুর রহমান,  আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার সহ শতাধিক মানুষ।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি  মৌসুমে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  এখান থেকে এবার এক হাজার ৮৬৬ মেট্রিক টন  চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৪৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *