জয়পুরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২৮ নভেম্বর গভীর রাতে রাজধানী ঢাকার শনিরআখড়া এলাকা থেকে লুৎফর রহমানকে (৪৭) যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।
পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।
আদালত সুত্রে জানা গেছে , ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ওই বছরের ২৩ মে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছরের ১০ জুলাই লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *