মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট নতুনহাট এলাকা হতে বাপ্পি (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী কে ৭১ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান। র্যাব সুত্রে জানান যে , গত মঙ্গলবার রাতে নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিল-৭১ বাপ্পি কে আটক করা হয়। পরে আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামী জয়পুরহাট সদর প্রফেসর পাড়ার হামিদ মণ্ডলের ছেলে বাপ্পি (৩০)।