মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: শোনাগেছে প্রেম মানে না কোন বাঁধা। তাইতো প্রেমের টানে হাজার হাজার পথ পারি দিয়ে জয়পুরহাটের এসে শাকিউল ইসলাম (২৯) নামের এক যুবকের সাথে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ার তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭)। এ ঘটনায় রীতিমত এলাকায় ভাইরাল হয়েছে । অনেকেই বিদেশী বউকে দেখতে ছুটে আসছেন শাকিউলের বাড়িতে।
শাকিউল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুম শহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাবার নাম লাসিমিন।
জানা গেছে, শাকিউল ইসলাম ঢাকায় একটি বেরকারি কোম্পানীতে চাকরি করতেন। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে পরিচয় হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত দুইমাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যান। সেখানে গত ১০ জুন ওই দেশের নীতি অনুযায়ী পারিবারিক ভাবে ওই তরুণীকে বিয়ে করেন। এরপর ১৮ জুন তারা দুজন জয়পুরহাটের বাড়িতে আসেন। এসময় নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।
এ বিষয়ে প্রেমিক শাকিউল ইসলাম বলেন, ‘ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে তাকে বিয়ে করেছি। বৃহস্পতিবার (২০ জুন) আমাদের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান করা হবে।’
তারাডা বার্লিয়াম মেগানন্দ বলেন, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছি। বাংলাদেশের খাবার ও সংস্কৃতি আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবলু বলেন, ‘শাকিউল বিদেশী মেয়েকে বিয়ে করেছে দেখে বিভিন্ন এলাকা মানুষ তাদের দেখতে যাচ্ছে। তারা দাম্পত্য জীবনে সুখী হোক এই দোয়া করি।’