জয়পুরহাটে বাজার পরিস্থিতি ও সিন্ডিকেট বন্ধ করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধি: জয়পুরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই বিশেষ সভা করা হয়।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) কে. এম. এ মামুন খান চিশতী, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. এস এম খুরসিদ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. মজিবুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক এম এ করিমসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *