মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যাসহ নৃশংস বর্বরতার বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
আজ বুধবার(০৮ নভেম্বর)বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়েছে।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
এদিকে, তৃতীয় বারের ৪৮ঘন্টা অবরোধের প্রথমদিন শহরে যান চলাচল স্বাভাবিক। তবে রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়া জয়পুরহাটের সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।