জয়পুরহাটে মুসা নামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে আবু মুসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলার মুনঝার গ্রামে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আবু মুসা মুনঝার গ্রামের তারেক হোসেনের ছেলে।
ওসি আনোয়ার হোসেন জানান, আবু মুসা বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে
ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যান পরিবার ও স্থানীয় লোকজন।সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু মুসাকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *