জয়পুরহাটে যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ

মো: মোকাররম হোসাইন  জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলাতে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছিন্নমূল ও গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার ৫ ফেব্রুয়ারী শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে মাঠে  প্রায় ১ হাজার   গরীব ও অসহায় মানুষের  মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারা হলেন , যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক রাজু আহমেদ, জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন।
এ সময় যারা উপস্থিত ছিলেন জেলা  ও উপজেলার  সকল রাজনৈতিক নেতৃবৃন্দু সহ সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *