মো: মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে কে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার,জয়পুরহাট এর উদ্যোগে আলোচনা সভা ও জমকানো আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ পালিত হয়।
উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,জয়পুরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালেহীন তানভীর গাজী , জেলা প্রশাসক ,জয়পুরহাট,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা , আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জয়পুরহাট , বিশেষ অতিথি,এস.এম সোলায়মান আলী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, জয়পুরহাট , বিশেষ অতিথি, জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক, জেলা আওযামীলীগ,জয়পুরহাট, বিশেষ অতিথি, রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক, লাইব্রেরি এন্ড ক্লাব, জয়পুরহাট, বিশেষ অতিথি, সাবিনা আকতার চৌধুরী,সাধারণ সম্পাদক, জেলা মহিলা আওযামীলীগ,জয়পুরহাট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, রোকনুজ্জামান, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার,জয়পুরহাট। দিবস উদযাপনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুধীজন, সাংবাদিকবৃন্দ, কবি-সাহিত্যিক ও লেখকবৃন্দ, গ্রন্থাগারের পাঠকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং বেসরকারি পাঠাগারের প্রতিনিধিবৃন্দ গণ উপস্থিত ছিলেন ।