জয়পুহাটে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 সোমবার ভোর রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রামের বেড়ার ঘর মোড়ে এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ও ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত  ডাকাত দলের সদস্যরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার
মোঃ সাগর প্রাং (২২), মোঃ মুনছুর (৫০) ও মোঃ শিবলু (৪৩।তাদের কাছ থেকে ৩টি হাসুয়া, ২টি লোহার রড, ১টি লোহার কাটার ও ৫টি মানকি টুপি।
পুলিশ সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাজু আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বেড়ার ঘর মোড়ে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ ডাকাতকে আটক করা হয়। এসময় পুলিশের কাছে ডাকাতরা জানায়, তাদের সঙ্গে দলের সর্দার হাসান আলী (২২) সহ পাঁচ-ছয়জনের একটি দল পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,গ্রেফতারকৃতরা দেওগ্রামের বেডার ঘর মোড়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের সর্দারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করেছি। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *