মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনঃ মিম আক্তার শিখা, যশোর সদর উপজেলার, চাঁচড়া ইউনিয়নের মেধাবী মুখ, এবছর বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ এডমিশন টেস্টে C unit-এ মেধা তালিকায় উর্ত্তীন হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান৷ ভুলবশত তার ভর্তির নির্দিষ্ট তারিখ পার হয়ে যাওয়ায় তার ভর্তির সুযোগ হাতছাড়া হয়!
দারিদ্রতাকে জয় করে একটা সুন্দর ক্যারিয়ার গড়ার শুরুতেই এমন ধাক্কা শিখার পরবর্তী জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে৷ এটা যেকোনো সচেতন মানুষই বুঝবে, সেকারণে সাংবাদিকরা অনেকেই তার এই ভর্তি হওয়ার ব্যাপারটা প্রচার করে শিখার পাশে দাঁড়ায়।
যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বিষয়টা অবহিত হওয়ার পর গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন; এবং শিখার ভর্তি পুনঃবিবেচনার ব্যাপারে আশ্বাস আদায় করেন।
জেলা প্রশাসন, যশোর ও Masum Billah এডিসি (শিক্ষা) কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি; একই সাথে ধন্যবাদ জানাচ্ছি Uzzal Biswas, Shanto Khan, Jannatul Fuara Antora, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, মাগুরা জাহান জাহান প্রাইভেট হাসপাতাল চেয়ারম্যান ডাঃ মাসুদুল হক, সাংবাদিক কৌশিক আহমেদ সোহাগ, মুভি বাংলা টিভি, যশোর দৈনিক বাংলার ভোর স্টাফ রিপোর্টার ঈশান আহমেদ সহ যারা শিখার বর্তমান অবস্থা বিবেচনায় গুরত্বসহকারে পাশে দাঁড়িয়েছেন৷
উল্লেখ্য আজ সকাল বেলায় মাগুরা সাংবাদিক ইউনিয়ন উপদেষ্টা ডাঃ মাসুদুল হকের দৃষ্টি গোচর হয় সাংবাদিক ফারুক আহমেদ এর ফেসবুক থেকে মীমের নিউজ টা তখন তিনি সাংবাদিক ফারুক আহমেদের কাছে থেকে বিষয়টা ভালো করে শুনে মীমের জন্য সুপারিশ করেছেন উচ্চ মহলে।