মোঃ সহিদুল ইসলাম (মুকুল),(রিপোর্টার কেবি টিভি) কুষ্টিয়া: দৌলতপুর উপজেলায় ভেড়ামারা থেকে প্রাগপুর পর্যন্ত হাই রোডে এবং গ্রামের ভিতরে বিভিন্ন রাস্তায় অবৈধ ড্রাম, ট্রাক, টলির দৌরাত্মে প্রায় প্রতি নিয়তই বিভিন্ন এলাকায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে এবং ড্রাম, টলি ও ট্রাকের ধুলার কারনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে।
উক্ত বাহনগুলি অন্যায় ভাবে চলার জন্য নষ্ট হচ্ছে রাস্তা। এবং এই ব্যাপারে বাহক গুলির চালকদের বলেও কোন সমাধান হয় না বরং উল্টা আরো বেপরোয়া ভাবে তারা গাড়ি চালায়। এসব বেআইনি নাম্বারবিহীন ট্রাক, টলির কারণে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা যায় হাইওয়ে লোকাল সব ধরনের রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়।
দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মুখে জানা যায় কিছু অসাধু বালু ব্যবসায়ীরা বালু বিক্রয়ের জন্য এই অবৈধ যানবাহন দিয়ে মাটি বিক্রয়ের কাজ করে থাকে।
তাই সাধারণ জনগণের মতামত জানতে চাইলে তারা বলেন, অতি দ্রুত এসব অবৈধ ট্রাক টলির ও ড্রাম ট্রাক বন্ধের দাবি জানান দৌলতপুরবাসী।