চলনবিল প্রতিনিধি, আশিকুর রহমান (রিয়াদ)ঃ সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে।
শনিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহ আলম ঝুরঝুরি বাজার এলাকায় পাকা রাস্তার পাশের ৫টি বড় ইউক্যালিপটাস গাছটি কেটে নেন।
তবে অভিযুক্ত শাহ আলম বিষয়টি স্বীকার করে বলেন, গাছ কাটার সঙ্গে আমি জড়িত আছি। কিন্তু গতকাল রাতে ঝড়ে গাছগুলো পড়ে গেছে। পরে সেই গাছ বিক্রি করে দিয়েছি।
এ প্রসঙ্গে মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব বলেন, রাস্তার গাছ কাটার বিষয়টি আমি জানি না। তবে যদি রাস্তার গাছ কাটা হয় তাহলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।