তাণ্ডবলীলার দেশবাসী বিচার করবেই- প্রধান মন্ত্রী

কালের সংবাদ ডেক্সঃ বাংলাদেশকে আবার ভিক্ষুকের দেশে পরিণত করতে সারা দেশব্যাপী তাণ্ডবলীলা চালায় বিএনপি ও জামাত পন্থিরা।

দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করার ষড়যন্ত্রের লিপ্ত তারা যাহাতে আওয়ামীলীগকে সাধারণ জনগন প্রত্যাক্ষান করে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন মাননীয় প্রধান মন্ত্রী।

দেশের মানুষকেই সকল সহিংসতার বিচার করতে হবে।

কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউনের জন্যই এত মানুষ হতাহত হলো।

এইভাবে আর কেউ যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে, সেইদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

আহতদের চিকিৎসার জন্য যা যা লাগবে করে দিচ্ছি। যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থা নেবে সরকার।

দেশবাসীর কাছে আমি বিচার চাই। অপরাধটা কি করেছি?

২০০১ সালেও বিএনপি-জামায়াত এই রকম তাণ্ডবলীলা চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়। সেই সময় কতো মানুষ গুলিবিদ্ধ হয়েছে, হাত-পা কেটে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, অত্যাচার-নির্যাতন ও নারীদের পাশবিক নির্যাতন করেছে। তিনি বলেন, আবার ২০১৩, ’১৪ ও ’১৫ সালে অগ্নিসন্ত্রাস। চারদিকে আগুন লাগানো, গাড়ির মধ্যে আগুন দিয়ে মানুষ হত্যা। আবার ২০২৩ সালে পিটিয়ে পুলিশ হত্যা। নেতা-কর্মী মেরে গাছে ঝুলিয়ে রাখা, বার বার পুলিশকে লক্ষ্য করে হামলা- এটা কোন ধরনের রাজনীতি আমি জানি না।

যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। সেখানে বিএনপি-জামাত সব কিছু ধংসের চেষ্টায় লিপ্ত। আমার আশা দেশবাসী এর বিচার করবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *