তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল দেশে

কালের সংবাদ ডেস্কঃ পরাধীনতায় বিশ্বাসী রাজনৈতিক দল বিএনপি’র পাকিস্তানি ভূত মাথা থেকে যায়নি।

বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে। তারা মানুষের ভোটাধিকার হরণের রেকর্ড করেছে।

বিএনপি এখন আত্মদহনে দগ্ধ। আওয়ামীলীগ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে।

বিএনপিই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে।

যারা দেশকে ভঙ্গুর এবং পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারা আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করে। তারা প্রতিনিয়ত মিথ্যাচারের ফানুস উড়াচ্ছে।

এ দেশের অর্থনীতিকে আজ শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে এক উদীয়মান শক্তি।

দেশের এ অর্জন-সমৃদ্ধি তারা কখনো মেনে নিতে পারে না। বিএনপি’র রাজনীতি হচ্ছে পরশ্রীকাতরতা এবং দ্বিচারিতায় পূর্ণ।

এ দেশে জিয়া পরিবারের গল্প মানুষ জানে। ভাঙা স্যুটকেসের গালভরা গল্প মানুষ ভুলে যায়নি। ভাঙা স্যুটকেস থেকে বিলাসবহুল জাহাজ বেরিয়ে আসতেও দেখেছে জনগণ। বিএনপি শাসনামলে তারেক জিয়ার নেতৃত্বে দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *