তারেক রহমানের  আগমন উপলে শার্শা ও বেনাপোল বিএনপির উলাশী বাজারে বিশাল প্রচার মিছিল

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: আগামী ২৭ এপ্রিল প্রধান মন্ত্রী তারেক রহমানের শার্শার উলাশী জিয়া খাল পুন:খনন এর জন্য  আগমনকে কেন্দ্র করে শার্শার উলাশী বাজারে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় উলাশী বাজারের প্রধান প্রধান সড়কসমূহ প্রদণি করে মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন যশোর-৮৫ (শার্শা-১) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এছাড়াও বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংপ্তি পথসভায় বক্তারা বলেন, আগামী ২৭ এপ্রিল নেতার আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই সফর সফল করতে শার্শা ও বেনাপোল বিএনপির প থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মিছিলটি থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনসভা সফল করার আহ্বান জানানো হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *