মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর এলাকায় পরিবেশ রা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সবুজায়নের ল্েয নিজ অর্থায়নে ব্যাপকভিত্তিক বৃরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের যুগোপযোগী ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে তিনি গত তিন মাস ধরে এই কার্যক্রম অব্যাহত রেখেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বেনাপোল পৌর গেট এলাকায় আয়োজিত এক বৃরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের ভারত এ ঘোষণা করেন, আগামী ৫ বছরে বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মোট ৫০ হাজার গাছ লাগানোর ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ল্েযর অংশ হিসেবে ইতোমধ্যে গত তিন মাসেই ৫ হাজার গাছ রোপণ করা হয়েছে। তিনি বলেন, “দেশকে সবুজায়ন ও সৌন্দর্যমণ্ডিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রা পেতে গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের জীবন রাকারী অক্সিজেন, ফল, ফুল ও কাঠ দেয়, যা দিয়ে বহুমুখী আসবাবপত্র ও নানা ধরনের জীবনরাকারী ওষুধ তৈরি হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমি আমার পৌর এলাকায় ধারাবাহিকভাবে এই বৃরোপণ চালিয়ে যাব।”
তিনি আরো বলেন প্রকৃতি ও মানুষের মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটি ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য ভূপৃষ্ঠের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক হলেও অপরিকল্পিত নগরায়ণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে আজ আমাদের প্রকৃতি ও পরিবেশ মারাত্মক হুমকিতে পড়েছে। এই সংকট উত্তরণে বেনাপোল পৌর এলাকায় নিজ খরচে বৃরোপণ ও সবুজায়ন কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং মানবজীবনের প্রধান প্রাণশক্তি অক্সিজেন সরবরাহ করে বাতাসকে নির্মল রাখে। তীব্র দাবদাহ, কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের গতিপ্রকৃতি প্রতিহত করতে প্রাকৃতিক ঢাল হিসেবে গাছ দারুণ কার্যকর ভূমিকা পালন করে। গাছের শেকড় মাটি কামড়ে ধরে রাখে, যা তীব্র বর্ষণ বা পাহাড়ি ঢলে ভূমিয় রোধ করে এবং মাটির উর্বরতা রা করে।
তিনি আরো বলেন গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে। পাশাপাশি, নিম, তুলসী, অর্জুনসহ বিভিন্ন গাছ থেকে মূল্যবান জীবনরাকারী ভেষজ ওষুধ প্রস্তুত করা হয়।
জলবায়ু পরিবর্তনের তিকর প্রভাব ও বিশ্ব উষ্ণায়নের এই যুগে বেনাপোলে চলমান এই বৃরোপণ কর্মসূচি শুধু একটি এলাকার সৌন্দর্যবর্ধনই করছে না, বরং সমগ্র দেশের পরিবেশগত ভারসাম্য রায় অনন্য অবদান রাখছে। ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে এ ধরনের কার্যক্রম দেশজুড়ে ছড়িয়ে পড়লে আগামী প্রজন্ম একটি নিরাপদ, সবুজ ও বসবাসযোগ্য পৃথিবী ফিরে পাবে।
উক্ত বৃরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুনাফ, বেনাপোল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক মিয়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান বিএনপি নেতা শওকাত আলী মাস্টার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।