দিওড়ে ৪০ দিনের মাটিকাটা কাজ উদ্বোধন করেন জননন্দিত চেয়ারম্যান আ:মালেক মন্ডল

দিনাজপুর বিরামপুর প্রতিনিধ, মোঃ নয়ন মিয়াঃ ৪ নং দিওড় ইউনিয়নে এলাকায় অসহায় গরীব দুঃখী মানুষের জন্য ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।আজকে দিনাজপুর বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বৈদাহার ও বেপারীটোলা গ্রামের রাস্তায় ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড সদস্য মো:মোক্তার হোসেন,২ নং ওয়ার্ড সদস্য মো:আজগার আলী,৬ নং ওয়ার্ড সদস্য মো:রবিউল ইসলাম,৭ নং ওয়ার্ড সদস্য মো:আজগার আলী,১,২,৩,ওয়ার্ড সদস্যা মোছা:ফেন্সিআরা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ড সদস্যা মোছা:আরিফুননা বেগম,চেয়ারম্যান মালেক মন্ডল বলেন এই ৪০ দিনের কর্মসূচির কাজটি পেয়ে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি,অসহায় গরীব মানুষের জন্য সরকার যে ব্যবস্থা করেছেন এমন ব্যবস্থায় এলাকার অতি গরীব অসহায় মানুষ দিন হাজিরায় তার সংসার চালাচ্ছেন যাহা অব্যাহত থাকলে জনগণের অনেক কল্যাণ হবে বলে মন্তব্য করেন।এ বিষয়ে কাজে নিযুক্ত শ্রমিকদের নিকট জানতে চাইলে তারা জানান,আব্দুল মালেক মণ্ডল ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান তিনি খুব ভালো মানুষ এবং তার বদৌলতে তার অনুপ্রেরণায় আমরা উক্ত কাজ পেয়েছি এবং দিন গেলে একটি হাজীরা পেয়ে থাকি তা দিয়ে চলে আমাদের সংসার।তার মত ইউনিয়ন চেয়ারম্যান আমাদের প্রয়োজন, গরীব অসহায় মানুষের কল্যাণেএমনি চেয়ারম্যান প্রয়োজন।একমাত্র সঠিক যোগ্যতায় রয়েছে।তিনি আমাদের গরীব অসহায় মানুষের সহিত খোঁজখবর গ্রহণ করেন।পাশাপাশি কর্মের ব্যবস্থা করে দেন এমন লোকেরই আমাদের প্রয়োজন বেশি।তাকে অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উক্ত কাজটি নিয়মিতভাবে রাখার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *