দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তরে অগ্নিকান্ড জনসচেতনতা মূলক মহড়া, র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প, বন্যা এবং বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *