দিনাজপুরে বিরামপুর তিন কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন ( বিজিবি) অধীনস্থ ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। যার আনুষ্ঠানিক মূল্য প্রায় তিন কোটি টাকা

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৩ টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ( বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিরামপুর উপজেলার ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যেদের সমম্বয়ে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভিতরে রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। সর্ব মোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। এবিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ইতিপূর্বেও ১০ এপ্রিল/২৪ইং বুধবার বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত পিলার ২৮৯/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড়, ঈদগাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল।উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি বিশ লক্ষ টাকা। চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *