মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি : এডাব দিনাজপুর কর্তৃক এমবিএসকে দিনাজপুর মিলনায়তনে ২১-২২ অক্টোবর ২০২৩ ২ দিন ব্যাপী প্রতিবেদন লিখন বিষয়ক প্রশিক্ষন অনিষ্ঠিত হয়। এডাব ঢাকার সহযোগিতায় উক্ত প্রশিক্ষন কর্মশালা প্রথম দিন উদ্বোধন করেন এডাব দিনাজপুর এর সভাপতি, এমবিএসকের নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এডাব দিনাজপুর এর সাধারণ সম্পাদক ও কের এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন।
এডাব ঢাকার কর্মসূচী পরিচালক কাওছার আলম কনক, এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান। প্রশিক্ষন কোর্স এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন জেলা সমাজ সেবা কার্যালয় দিনাজপুর এর উপ- পরিচালক মোঃ এমদাদুল হক ২ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্স এর প্রশিক্ষক সুবিনয় দত্ত সহায়ক দ্বায়িত্ব পালন করেন।
প্রশিক্ষন কোর্সে রংপুর বিভাগের ২৫ এনজিওর ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। মিডিয়া রিপোর্ট- টি করেন এডাব সদস্য, সিডিসির নির্বাহী পরিচালক, বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়।