দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর ইদ্রিস আলীর পাশে প্রবাসী আতিক হাসান

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি:  নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের বন্যাদুর্গত ইদ্রিস আলীর পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী আতিক হাসান নিলয়।
তিনি এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। সাম্প্রতিক পাহাড়ি ঢলে ইদ্রিস আলীর ঘর ভেঙে তিনি নি:স্ব হয়ে যান।
বিভিন্ন গণমাধ্যমে ইদ্রিস আলীর নিদারুণ  কষ্টের সংবাদ প্রকাশ হবার পর বিষয়টি প্রবাসী আতিক হাসানের দৃষ্টিগোচর হয়।
নগদ অর্থ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইদ্রিস আলী। তিনি বলেন,প্রবাসী আতিক ভাই আমার মতো গরীব মানুষকে সহযোগিতা করায় আমার অনেক উপকার হয়েছে। আমি তার প্রতি চির কৃতজ্ঞ।
ইদ্রিস আলীর প্রতিবেশী রায়হান হাবিব বলেন,প্রবাসী ভাই যেভাবে ক্ষতিগ্রস্ত ইদ্রিস ভাইকে সাহায্য করলেন তা সত্যিই বড় মনের পরিচয়। সমাজের বিত্তবানদের এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো উচিত।
স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন বলেন,ইদ্রিস ভাই খুব গরীব মানুষ। এই অর্থ সহায়তা তার খুব কাজে লাগলো। রান্নাবান্না করে খাওয়ার একটা ব্যবস্থা হলো। এতোদিন প্রতিবেশীরা তাকে খাদ্য সহায়তা দিয়েছে। এখন একটা ঘরের ব্যবস্থা হলেই হয়।
প্রবাসী আতিক হাসান নিলয় বলেন,বন্যাদুর্গত ইদ্রিস ভাইয়ের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে আমার। তিনি খুব গরিব মানুষ। আসুন আমরা সকলেই তার পাশে দাঁড়াই।
অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন  সাংবাদিক মামুন রণবীর,প্রগতি বাংলা মিডিয়ার নির্বাহী সম্পাদক নূর আলম,স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস,হাফিজ উদ্দিন এবং রায়হান হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *