দুর্গাপুরে সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি  : নেত্রকোণার দুর্গাপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কল্যাণ ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
পবিত্র এই উৎসবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
ঈদ বিকেলে তিনি সোমেশ্বরী নদীতীরের তেরিবাজার ঘাট এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করেন।
এদিন দুর্গাপুর পৌর শহরের তেরিবাজারে এই সংসদ সদস্যের উদ্যোগে পশু কোরবানি করে শত শত গরীব দু:খীর মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুর-কলমাকান্দার আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি ঈদ উপহার প্রদান করেন।
সংসদ সদস্য শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা শ.ম.জয়নাল আবেদীন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হারুন উর রশিদ পলাশ, হাবিবুর রহমান, কাউন্সিলর কামরুল হাসান জনি, ছাত্রনেতা ইবনে মাসুদ,  মঈন ইবনে সাইদ সৌরভ, রাকিব রনি, আনিসুজ্জামান রনি, আরিফুর রহমান সহ অনেকে।
উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান,এমপি মোশতাক আহমেদ রুহী মানুষের সুখে দু:খে সবসময়ই সার্বিক  খোঁজখবর রাখেন। তারই ধারাবাহিকতায় এই ঈদ উৎসবেও তিনি দুর্গাপুরে নিজে হাজির হয়ে উৎসব উদযাপনের খোঁজ নিয়েছেন। গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করেছেন। যা সত্যিই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *