বদলগাছী-তে অর্থ আত্মসাৎ করা ভুয়া এনজিওর চেয়ারম্যান ও ম্যানেজার সহ তিনজন গ্রেপ্তার

বুলবুল আহমেদ ( বুলু) নওগাঁ বদলগাছী প্রতিনিধি : নওগাঁর বদলগাছি থানাধীন বিলাসবাড়ি এলাকা হতে প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভুয়া এনজিও দীবগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বিভিন্ন নথিপত্রসহ এনজিওটির চেয়ারম্যান ও ম্যানেজার সহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

আজ র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব -৫ সিপিসি- ৩ জয়পুরহাট র‍্যাব ক্যাম্প।
র‍্যাব জানায় এনজিও টি গ্রাহকদের মাঝে বিভিন্নভাবে অধিক মুনাফার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে সঞ্চয়ের টাকা নিতো এবং গ্রাহকদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে চড়া সুদে ঋণ দিত। গ্রহকরা তাদের ঋণ শোধ দিতে না পারলে তাদেরকে বিভিন্নভাবে প্রোদানকৃত ঋনের কয়েকগুন টাকা হাতিয়ে নিত। গ্রাহকদের ফাঁকা তাদের কাছে থাকায় গ্রহকরা কোন প্রতিকার করতে সাহস করতো না।

র‍্যাব আরো জানায় এনজিওটির বিরুদ্ধে ছায়া তদন্ত করে গ্রাহকদের প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে অপারেশন টিম আজ ভোরে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক উপযুক্ত প্রমাণসরুপ বিভিন্ন প্রকার নথীপত্র ও ফাঁকা চেকসহ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে ভুক্তভোগীরা বাদী হয়ে নওগাঁ জেলার বদলগাছি থানায় গ্রেফতারকৃত আসামি গণের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *