নওগাঁয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও থামছে না মাদক কারবারীরা

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও থামছে না মাদক কারবারীরা ও মাদক সেবীরা। প্রতিদিন মাদক কারবারী মাদক সেবীদের আইনের আওতায় আনা হলেও থামছে না ওইসব মাদক কারবারী ও মাদক সেবীরা। মাদকের করাল ছোবলে যুবসমাজ অন্ধকারে ধাবিত হচ্ছে।
বাবা মায়েরা ছেলেদের নিয়ে হতাশায় রয়েছে। মাদকের করাল ছোবল যেন ধুঁকেধুঁকে খাচ্ছে যুবসমাজকে। প্রতিদিন মিডিয়ায় এমপি মন্ত্রীদের মাদক এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার থাকলেও থামছে না মাদকের করাল ছোবল।  যত কথা বাবা-মাদের বুকে তত ব্যথা। ছেলেদের নিয়ে আর কত হতাশা! বদলগাছী উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জসহ সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরণনেশা মাদক। মাদক সহজলভ্য হওয়ায় যুব সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ অধিক হারে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এতে তারা অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছেন। মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঝটিকা অভিযান অব্যাহত রাখলেও থামছেনা মাদক কারবারি ও মাদক সেবীরা। সাংসদ ফজলে হুদা বাবুল বদলগাছি-মহাদেবপুরকে মাদকমুক্ত ঘোষণা করলেও থামাতে পারেনি মাদক কারবারীও মাদক সেবীদের। বর্তমান সমাজ মাদক কারবারী ও  মাদক সেবীদের দাপটে বিষেয়ে উঠেছে। দ্রুত ওইসব মাদক কারবারী,মাদক সেল্টারকারী ও মাদক সেবীদের নিয়ন্ত্রণ না করলে সমাজ ব্যবস্থা ভয়াবহ হয়ে উঠবে এমনি মত পোষণ করেছেন সমালোচকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *