মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ)নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
নওগাঁ: জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে সভায় বক্তব্য রাখেন মোছা: মর্জিনা বেগম, আইরিন আজিজ,সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দিন,মোসাদ্দেক হোসেন, এসএম মোস্তাক আহম্মেদ, প্রমুখ। এছাড়াও সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: ইউএনও’র সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রিফাতা আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, আনসার ও ভিডিপি অফিসার মো. ইব্রাহিম খান, ঋতুমালো প্রমুখ।
আত্রাই : আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইউএনও মো.কামাল হোসেন।
নিয়ামতপুর : নিয়ামতপুর উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ইউএনও মেহেদী হাসান। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল প্রমূখ।