শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রের টাকা ছিনতাইয়ের ঘটনায় পেশাদার এক ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নওগাঁ সরকারী কলেজে পড়ুয়া এক ছাত্র ভিডিওতে বলেন যে, নওগাঁ জেলা পরিষদ পার্ক এলাকায় তার কাছ থেকে ছিনতাইকারীরা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নজরে এলে জেলা পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ (ডিবি) কে ভুক্তভোগীর সাথে যোগাযোগ ও ঘটনার সত্যতা যাচাই পূর্বক আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনা তদন্তে নেমে ডিবি পুলিশ জানতে পারে গত ৩০ জুলাই বিকেল ৫টারদিকে কলেজ পড়ুয়া ছাত্র রবিউল ইসলাম (২০), পিতা আব্দুল করিম, গ্রাম বিষ্ণপুর, থানা মান্দা ও তার বন্ধু তানভীর নওগাঁ জেলা পরিষদ পার্কে ঘুরতে যান সে সময় ২-৩ জন ছিনতাইকারী তাদেরকে ভঁয়ভীতি দেখিয়ে পকেটে থাকা ম্যানিব্যাগ নিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ঐ দু’জন ছাত্র নওগাঁ শহরের ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন এবং ভুক্তভোগীরা থানায় কোন অভিযোগ করেন নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিও সুত্রে ও নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সাক্ষ্য ও প্রমান সংগ্রহ এবং নিবিড় তদন্তের ভিত্তিতে শনাক্ত করার পর আব্দুল আহাদ (২০) কে আটক করেন ডিবি। আটককৃত আব্দুল আহাদ হলেন, নওগাঁ শহরের চকদেব মাষ্টারপাড়া মহল্লার আবুল কালাম আজাদ এর ছেলে। পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্র ঘটনার সাথে জড়ীত হিসেবে আটককৃত আব্দুল আহাদ কে শনাক্ত করেন। আটককৃত আব্দুল আহাদ এর বিরুদ্ধে একই ধরনের অপরাধে পূর্বে করা ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এঘটনার সাথে জড়ীত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার বলেন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।