শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় চাঁদাবাজি মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার পূর্বক বুধবার ২৩ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করেছে মান্দা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আল আমিন মান্দা থানাধীন চককানু গ্রামের মৃত কাজী মুদ্দিনের ছেলে। থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, মান্দা থানাধীন দেলুয়াবাড়ি বাজারের সাইকেল মেকার জলিল এর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে আল আমিন এর বিরুদ্ধে। মারধর করারও অভিযোগ রয়েছে। এঘটনায় সাইকেল মেকার জলিল এর স্ত্রী মিরজান বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন। মামলার পর মান্দা থানা পুলিশ গত মঙ্গলবার দিনগত রাতে মামলার আসামী আল আমিনকে গ্রেফতার করেন এবং প্রয়োজনীয় আইনগত পক্রিয়া শেষে বুধবার আল আমিনকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন মান্দা থানা পুলিশ।
শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিচারক আসামী আল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। কোন ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে অপরাধে জড়ীত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।