মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : ❝সেবার ব্রতে চাকরি❞—এই শ্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি- ২০২৫ এর নওগাঁ জেলার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
নওগাঁ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, পুলিশ সুপার নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে তাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷