নওগাঁয় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান ১১৭০ পিচ ইয়াবা সহ মোট ৯ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ডিবি ও থানা পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযানে ১ হাজার ১শ’ ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার নারী মাদক বিক্রেতা সহ মোট ৯ জনকে গ্রেফতার। শনিবার সকাল ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর পূর্বে শুক্রবার রাতে মাদকের হটস্পট হিসেবে খ্যাত নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নওগাঁ সদর মডেল থানা পুলিশ দু’ ঘন্টাব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ শহরের সুইপার কলোনী এলাকার মৃত জীবনের মেয়ে শ্রী মুনি (৪০), শহরের খাস নওগাঁ এলাকার সামছুল হকের ছেলে শাওন (৪২) ও পৌরসভার বাগবাড়ি পূর্ব পাড়া এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মানিক (৩৮)। অভিযানকালে গ্রেফতারকৃত  অপর ৬ জন হলেন, নওগাঁ শহরের পাটালির মোড় শাহী মসজিদ এলাকার শাহিনের ছেলে রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার সাজ্জাদ হোসেন সান্টুর ছেলে আবির হোসেন (১৯), কুমাই গাড়ী এলাকার রমজান আলীর ছেলে মাসুদ রানা (৩২), সদর উপজেলার আনন্দ নগর গ্রামের শুকুর আলীর ছেলে সিয়াম (১৯), আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মৃত আক্কাসের ছেলে মনোয়ার হোসেন (৪৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুর বড় মোকাম বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানের সময় জানতে পারি নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক কেনা বেচা ও সেবন হচ্ছে। এমন সংবাদে রাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রী মুনি নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ছোট ৩টি পলি প্যাকে ৩শত পিচ করে এবং একটি  ছোট পলি প্যাকে ২৭০ পিচ মোট ১ হাজার ১শ’ ৭০ পিচ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এসময় মাদক ব্যবসায়ী নারী সহ তার দু’জন সহযোগী মাদক বিক্রেতা মানিক ও শাওনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, একই সময় মাদক সেবন এবং পাবলিক নুইসেন্স সৃষ্টিকারীর জন্য অপর ৬ জনকে গ্রেফতার করা হয়। শহরের এই দুই জায়গার এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। এরপরও যদি তারা সাবধান না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরণের অভিযান চালানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে। এই জন্য সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *