নওগাঁয় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি (নওগাঁ) মহাদেবপুর : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত করি’’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোরবার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ফেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
নওগাঁ জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনুল আবেদীন, সদর উপজেলা সহকারী কমিশনার সালমান হাবিব, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ গনমাধ্যমকর্মী, সেবা গ্রহিতা, সুধীজন প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সেবা গ্রহিতাদের মাঝে ভূমির খাজনা আদায়ের রশিদ, খারিজের রশিদ, নামজারির রশিদ, ভূমি অধিগ্রহণের অর্থের চেক প্রদান করা হয়। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলার প্রতিটি ভূমি অফিসে আগামী তিন দিনব্যাপী বিশেষ ভূমিসেবা প্রদান, বিনামূল্যে অনলাইনে আবেদন করার সুযোগ ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা কার্যক্রম চালানো হবে। এমন আয়োজন স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা প্রতিটি মানুষের দ্বারে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভূমি সেবা প্রাপ্তি সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে। আগে সেবা প্রাপ্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে তবেই যে কোন সরকারি অফিসে গিয়ে হয়রানী ছাড়াই সহজেই সেবা পাওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *