নওগাঁয় নদীতে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রের মৃত্যুর ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট নওগাঁর ধামুরহাট উপজেলার রসপুর শিমুলতলী ব্রীজ সংলগ্ন আত্রাই নদীতে। নিহত দু’জন ছাত্র হলেন, ধামুরহাট উপজেলার রসপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে জিসান উন নবী (৯) ও একই গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে তাওহিদ ইসলাম (৮)।
নিহত দু’ জন ধামুরহাট আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পূর্বে পরিবারের সদস্যদের অজান্তে জিসান ও তাওহিদ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে নদীর পানিতে নামার পরই তারা দু’জন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। দুই শিশু ছাত্র নদীর পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাদের স্বজন ও স্থানিয় লোকজন তাদের উদ্ধারের জন্য নদীর পানিতে নেমে তল্লাশী শুরু করে এবং এক পর্যায়ে পানির নিচ থেকে তাদের দু’ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’ জনকে মৃত ঘোষণা করেন। মহূর্তের মধ্যে দুই শিশু ছাত্রের মৃত্যুর ঘটনাটি এলাকায় প্রকাশ পাওয়ার পর শেষ বারের মতো এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে একই সাথে দুই শিশু ছাত্রের পরিবার, স্বজন সহ এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। নদীর পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ধামুরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *