নওগাঁয় পুলিশের অভিযানে ২ হাজার ১শ’ লিটার মদ তৈরির উপকরণ সহ ১ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঁ : নওগাঁয় থানা পুলিশের অভিযানে ২ হাজার ১শ’ ৫ লিটার মদ / মদ তৈরির উপকরণ সহ ১ জন নারী মাদক কারবারী আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরের পর নওগাঁর মান্দা থানা পুলিশ মান্দা থানাধীন কসবা মান্দা গ্রামের কার্তিক হালদার এর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ১শ’ ৫ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ উদ্ধার সহ কার্তিক হালদারের স্ত্রী আমতি রাণীকে আটক করেন। উদ্ধার ও জব্দকৃত চোলাই মদ তৈরির উপকরণ রাসায়নিক পরীক্ষার আলামত হিসেবে বিচার কার্যে উপস্থাপনের জন্য পৃথক পৃথক বোতলে সংরক্ষণ পূর্বক জব্দকৃত আলামত পচনশীল ও দূর্ঘন্ধযুক্ত হওয়ায় উপস্থিত লোকজনের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলে ধ্বংস করেন থানা পুলিশ। এব্যাপারে মান্দা থানায় আমতি রাণী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত নারী মাদক কারবারী আমতি রাণীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগকরে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *