নওগাঁয় পুলিশের “মাস্টার প্যারেড” অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ বুধবার(২৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে নওগাঁ পুলিশ লাইন মাঠে অত্র জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
 পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মাস্টার প্যারেডে সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শণ করেন । সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান রাখেন। বক্তব্যে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
এছাড়াও তিনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ডিসিপ্লিন মানা, ডিউটিরত অবস্থায় মোবাইল ব্যবহার সংক্রান্ত নির্দেশনা মানা, মানসম্মত চেকপোস্ট করা এবং সকল থানায় সপ্তাহে  একদিন হলেও প্যারেড নিশ্চিত করাসহ পুলিশি সেবা নিশ্চিত করার জন্য অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন  নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খল হওয়ায় সংশ্লিষ্ট সকলেকে ধন্যবাদ প্রদান করেন।
প্যারেড পরিচালনা করেন সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) । এছাড়াও প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ফোর্স অবস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *