নওগাঁয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অভিযানকালে সঙ্গে ছিলেন।
অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিলো ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।
এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *