নওগাঁয় ময়লা ছিটিয়ে টাকা ছিনতাই, আন্তঃজেলা ছিনতাই চক্রের দু’জন সদস্য আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁ জেলা শহরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় টাকা ছিনতাই করে পালানোর সময় আন্তঃজেলা ছিনতাই চক্রের দু’জন সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার ৭ সেপ্টেম্বর বেলা সারে ১১ টারদিকে নওগাঁ শহরের সোনার পট্টি এলাকার জৈনক এস এম আতাউর রহমান নামে একজন ব্যাক্তি সোনালী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে একজন বলেন মুরুব্বি আপনার শার্টের পেছনে ময়লা লেগেছে। কিছুদূর যাওয়ার পর আবারও আরেক জন বলেন মুরুব্বি আপনার শার্ট ও প্যান্টে অনেক ময়লা লেগেছে আসেন পরিস্কার করে দেই বলে মসল্লা পট্টি গলির ভেতর চায়ের দোকানে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী চা দোকানীর বেঞ্চের উপর মোবাইল ফোন ও টাকার ব্যাগ রেখে ময়লা পরিস্কারের জন্য হাতে পানি নেওয়ার সুযোগে টাকা ছিনতাই করে দৌড়ে পালানোর সময় মামুন বিস্বাস (৪০) ও বিল্লাল শেখ ওরফে মনির (৫৭) কে জনতার সহায়তায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন এবং ছিনতাইকৃত ৩০ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ। আন্তঃজেলা ছিনতাই চক্রের গ্রেফতারকৃত দু’জন সদস্য হলেন, খুলনার খালিশপুর থানাধীন বড় বয়রা গ্রামের জাকির বিশ্বাস এর ছেলে মামুন বিশ্বাস (৪০) ও খুলনা সদরের টুটপাড়া এলাকার মৃত তোতা শেখের ছেলে বিল্লাল শেখ ওরফে মনির (৫৭)। আন্তঃজেলা ছিনতাই চক্রের দু’ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *